বার্তা পরিবেশক :
পেকুয়ায় বসতভিটার সীমানা বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তারা হলেন সামশুন নাহার (৫০), আনারকলি (১৮), হামিদা (৩২), কুলছুমা (১৪), সমশুর নাহার (৪৫), রহিমা (১৭) ও সামিনা আক্তার (২৫)।
শুক্রবার (৩১মার্চ) রাত আটটার দিকে পেকুয়া সদর ইউনিয়নের হরিণাফাঁড়ি এলাকায় আলী আহমদের ছেলে আহমদ ছবি গং ও মৃত তজু মিয়ার ছেলে জব্বর গংয়ের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ মো. জহিরুল ইসলাম খান বলেন, বিষয়টি শুনেছেন। তবে লিখিত অভিযোগ পেলে আেইনগত ব্যবস্থা নেওয়া হবে।nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: পেকুয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত-৭
Rating: 5
Reviewed By: Unknown