• Latest News

    জঙ্গিবাদের বিরুদ্ধে শনিবার ছাত্রলীগের মানববন্ধন


    কক্সবার্তা ডেস্ক :
    জঙ্গিবাদ ও মৌলবাদের বিরুদ্ধে শনিবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন কর্মসূচি পালন করবে ছাত্রলীগ। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে বেলা ১১টায় এ কর্মসূচি পালন করা হবে। ৩১ মার্চ শুক্রবার ছাত্রলীগের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
    বিজ্ঞপ্তিতে বলা হয়, যখনই দেশের উপর কোনো অপসংস্কৃতি ভর করেছে, দেশের মানুষ ও জান-মালের ক্ষতি হয়েছে।ঠিক তখনই এসব অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে ছাত্রলীগ।
    এরই ধারাবাহিকতায় জঙ্গি ও মৌলবাদের বিরুদ্ধে রাস্তায় নামবে ছাত্রলীগ। ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে শনিবার দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন অনুষ্ঠিত হবে।lb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: জঙ্গিবাদের বিরুদ্ধে শনিবার ছাত্রলীগের মানববন্ধন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান