• Latest News

    মাতামুহুরী নদীতে বিষ প্রয়োগে মাছে নিধনের অভিযোগ


    বিশেষ প্রতিনিধি, চকরিয়া :
    চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগ উঠেছে।
    গত বৃহস্পতিবার রাতে মাতামুহুরী নদীর বান্দরবান উপজেলার লামা উপজেলার মিঝরিকুল এলাকায় মাছ শিকারীরা এ বিষ প্রয়োগ করে। শুক্রবার সকাল থেকে স্থানীয় লোকজন মরা মাছ ধরতে নদীর পাড়ে ভীড় করে।
    স্থানীয় লোকজন বলেন, প্রয়োগের ফলে মিঝরিকুল এলাকা থেকে নদীর নিচের অংশ চকরিয়ার মানিকপুর পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় মরা মাছ ভেসে উঠছে। মাছের মধ্যে চিংড়ি ও বাইলা মাছ অন্যতম। এসব মরা মাছ ধরতে শুক্রবার ভোর থেকে স্থানীয় লোকজন জাল নিয়ে নদীতে নেমে পড়ে।
    সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক বলেন, ‘মাতামুহুরী নদীতে বিষ প্রয়োগের ঘটনাটি উপজেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে।’
    চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, ‘বিষ প্রয়োগের ঘটনাটি আমাদের এলাকায় নয়। তবে আমাদের এলাকায় যাতে কেউ এ রকম ঘটনা ঘটাতে না পারে, সেজন্য স্থানীয় জনপ্রতিনিধিদের সর্তক করা হয়েছে।’
    চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধিদের সচেতন হয়ে বিষপ্রয়োগকারী শনাক্ত করতে হবে। এরপর তাঁদের বিরুদ্ধে আইনে ব্যবস্থা নেওয়া সম্ভব।’c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মাতামুহুরী নদীতে বিষ প্রয়োগে মাছে নিধনের অভিযোগ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান