• Latest News

    বদরখালী নৌ-পুলিশের অভিযানে কারেন্ট জাল জব্ধ





    এম এ হোবাইব সজীব::
    কক্সবার্তা ডট কম।।


    জাটকা ইলিশ ধরবো না , দেশের ক্ষতি করবো না এ শ্লোগানকে সামনে জাটকা সংরক্ষন সপ্তাহ-১৭ উপলক্ষে কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ীর অভিযানে ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্ধ করা হয়েছে।

    শুক্রবার সকাল ১১ টার সময় নৌ-পুলিশের একটি টিম মহেশখালী-কুতুবদিয়া নৌ-চ্যানেলে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্ধ করতে সক্ষম হয়েছে। জানা গেছে, বদরখালী নৌ-পুলিশ সদস্যরা নৌ-চ্যানেলে একের পর এক অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল আটক করতেছে। তাই সচেতন লোকজন তাদেরকে সাধুবাদ জানিয়েছেন বলেও জানা গছে।

    পুলিশের সুত্রে জানা যায় , বদরখালী নৌ-পুলিশ ফাঁড়ির আইসি এস আই মোঃ ইসমাইল হোসেন ও এ এস আই ইদ্রিস আলীর নেতৃত্বে মহেশখালী –কুতুবদিয়া চ্যানেল সহ উপকুলীয় নদী চ্যানেল গুলোতে নিয়মিত অভিযান অব্যহত রেখেছে এবং স্থানিয় ভাবে জেলেদের মাঝে জাটকা ইলিশ ধরার কুফল সহ বিভিন্ন বিষয়ে অবহিত সহ সচেতনতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    তারই অংশ হিসাবে গত তিন দিনে মহেশখালী-কুতুবদিয়া চ্যানেল হতে প্রায় ২০ (বিশ) হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্ধ করেছে এস আই ইসমাইল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম।

    চকরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুর রহমান ও সাংবাদিক ও স্থানিয় গন্যমান্য ব্যাক্তিগনের উপস্থিতিতে পুড়িয়ে ধ্বংশ করা হবে কারেন্ট জাল।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বদরখালী নৌ-পুলিশের অভিযানে কারেন্ট জাল জব্ধ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান