বিনোদন বার্তা::
বহুল প্রতীক্ষার অবসান ঘটল। অবশেষে মুক্তি পেল বাহুবলী ২- দ্য কনক্লুশন' এর ট্রেলার। গতবছর মুক্তি পেয়েছিল 'বাহুবলী: দ্য বিগিনিং'। দক্ষিণী নায়ক প্রভাসের এই ছবি ৬৫০ কোটি টাকার ব্যবসা করেছিল। এবার মুক্তি পাচ্ছে 'বাহুবলী ২'। আগামী ২৮ এপ্রিল মুক্তি পাওয়ার কথা রয়েছে এ বছরের বলিউডের সবচেয়ে প্রতিক্ষিত ছবিটি।
ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ছবি মুক্তির তারিখটি কোনভাবেই পরিবর্তন হবে না। এপ্রিলের ২৮ তারিখ মুক্তি পাবে এটি। তবে আজ বৃহস্পতিবার সকালেই ইউটিউবে এটির ট্রেলার মুক্তি পেতেই বেড়েই চলেছে ভিউয়ের সংখ্যা।
এছাড়াও কিছুদিন আগে ছবির মোশন পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল প্রযোজনা সংস্থা। তখন থেকেই ছবিটিকে ঘিরে উত্তেজনা চলছিল।
পোস্টারে দেখা যাচ্ছে, ছবির অন্যতম চরিত্র কাটাপ্পা শিশু বাহুবলীকে হাতে ধরে আছে। কাটাপ্পা কেন বাহুবলীকে মেরেছিল, সেই প্রশ্নের উত্তর হিসেবে কাটাপ্পার ছবি দিয়ে পোস্টার বানানোর কথা ভেবেছেন পরিচালক রাজামৌলি। কাট্টাপ্পার চরিত্রে দক্ষিণী জনপ্রিয় অভিনেতা সত্যরাজের এই ছবি ইতোমধ্যেই দর্শকদের মনে কৌতূহল বাড়িয়ে তুলেছে।
এটিতে অভিনয় করছেন প্রভাস, রাণা দাগ্গুবাতি, সত্যরাজ, রামাইয়া, তামান্না ভাটিয়াসহ আরও অনেকে।