কক্সবার্তা ডেস্ক : পঁচা ডিম ও কাপড়ের রং দিয়ে কেক, বিস্কিটসহ নানা বেকারিপণ্য তৈরির সময় হাতেনাতে ধরেছে ভ্রাম্যমান মোবাইল কোর্ট। মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের সুকলারহাট এলাকার নিউ আজমীর বেকারিতে এ চিত্র ধরা পড়ে।
এ ভ্রাম্যমাণ অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রুহুল আমিন।
জানাযায়, গোপন সংবাদে খবর পেয়ে নিউ আজমীর বেকারিতে অভিযান চালানো হয়েছে। অভিযানে গিয়ে দেখা যা্য়, পঁচা ডিম, কাপড়ের রং ও ফ্লেভার দিয়ে অত্যন্ত নোংরা পরিবেশে বেকারিপণ্য তৈরির চিত্র ধরা পড়ে। এছড়াও কয়েকমাসে আগের পুরনো পোড়া কালো তৈল, পামঅয়েল, ডালডা, চিনি, ময়দা, খামি ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। যা সম্পূর্ণ অস্বাস্থ্যকর। বিএসটিআইয়ের লাইন্সেস, পণ্যের গায়ে কোন মেয়াদ নাই।
এসব অপরাধে বেকারি মালিক এনামুল হককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বেকারি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।nb
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: পঁচা ডিম ও কাপড়ের রং মিশিয়ে বেকারিপণ্য তৈরি
Rating: 5
Reviewed By: Unknown