আল জাবের, বদরখালী :
কক্সবাজার থেকে চকরিয়া উপজেলাধীন বদরখালীর প্রাণ কেন্দ্রে অবস্থিত বদরখালী বাজার। বাজারটিতে বিভিন্ন উপজেলা থেকে ব্যবসায়ীক কাজে প্রতিনিয়ত চলাফেরা করছে যাত্রীবাহী গাড়ী। বদরখালী পুরাতন স্টেশনর পুরতন সড়কটি দিয়ে বিভিন্ন প্রতিষ্টানের পড়ুয়া ছাত্র-ছাত্রী চলাচল, বিশেষ করে বদরখালী ডিগ্রি কলেজ, বদরখালী এম,এস ফাজিল মাদ্রাসা,বদরখালী হাইস্কুল, সরকারী প্রাথমিক বিদ্যালয়,লিটল জুয়েল কেজি স্কুল, ইকরা একাডেমী স্কুল,এবং বদরখালী ইউনিয়নের ১ থেকে ৯ নং ওয়ার্ডেরর জন সাধারন চলাচলের একমাত্র মাধ্যম সড়কটি। পুরাতন স্টেশন ছালেহ আহমদ সিকদারের মার্কেট এ বশির সওদাগরের দোকানের পশ্চিম পাশে খালি যে কালভার্ট রয়েছে তার অবস্থা খুব করুন ও খুবই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সম্প্রতি কলেজ, স্কুল, মাদ্রাসার শিক্ষার্থী সহ জনসাধারণ চলাফেরা করতে খুবই বিপদ জনক হয়ে পড়ছে। বদরখালী ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র আরিফ উল্লাহ মানিক ও মিজানুর রহমান, বদরখালী ডিগ্রি কলেজের ডিগ্রির ছাত্র রানা, মিজান, নাঈম জানান বদরখালী কেবি জালাল উদ্দিন সড়কের গাড়ী চালকরা কলেজ, মাদ্রাসা, স্কুল-পড়ুয়া দেখলে গাড়ী চালকেরা সজোরে গাড়ী চালিয়ে ছাত্রীদের উত্তাপ্ত করছে প্রতিনিয়ত।
গতকাল দুপুর সাড়ে ১২টার দীকে বদরখালী পুরাতন স্টেশনে কলেজ, স্কুল, মাদ্রাসা, কেজি স্কুল ছুটির পর জনসম্মুখে ঘটে মারাত্মক একটি দুর্ঘটনা। এতে আহত ২ স্কুল ছাত্রী সহ ৩ পথ যাত্রী আহত হয়েছে তাদের কে চকরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। উক্ত বদরখালী পুরাতন স্টেশনে শিক্ষা প্রতিষ্টান সহ জনস্বার্থে ট্রাপিক পুলিশ ও স্পিড় নির্মাণের জোর দাবী জানান এলাকাবাসী।
সড়কটিতে প্রতিনিয়ত কলেজ, স্কুল, মাদ্রাসা, কেজি স্কুল সহ বিভিন্ন প্রতিষ্টানের ছেলে মেয়েরা চরম ঝুকিতে জীবন যাপন করছে। সর্বোপরি বদরখালী পুরাতন স্টেশনের সমস্যা নিরসনে প্রসাশনের সু-দৃষ্টি কামনা করেন এলাবাসী।