রোতার চৌধুরী, কক্সবাজার :
কক্সবাজার পৌরসভা কর্তৃক লাইসেন্স প্রদানকৃত টমটম মালিকদের নিবন্ধন কার্যক্রম উদ্বোধন, চালকদের নির্দিষ্ট পোষাক ও পরিচয়পত্র প্রদান করেছেন জেলা প্রশাসক মো: আলী হোসেন। মঙ্গলবার পৌরসভা কার্যালয় প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, পর্যায়ক্রমে নির্দিষ্ট পোষাক ও পরিচয়পত্র সংশ্লিষ্ট সকলকে প্রদান করা হবে। চালকদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। লাইসেন্স ছাড়া কোন টমটম চলাচল করতে দেয়া হবেনা। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।
এ সময় পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মাহবুবুর রহমান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সেলিম শেখ, পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন কবিরসহ টমটম মালিক ও চালকেরা উপস্থিত ছিলেন।c
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কক্সবাজারে টমটম চালকদের নির্দিষ্ট পোষাক ও পরিচয়পত্র বিতরণ
Rating: 5
Reviewed By: Unknown