• Latest News

    বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

    সংবাদ বিজ্ঞপ্তি :
    কক্সবাজারের চকরিয়া উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর বীর মুক্তিযোদ্ধা, চকরিয়া উপজেলার আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও জনপ্রিয় চেয়ারম্যান নুরুল আলম চৌধুরীর রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
    মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় চকরিয়া সরকারি কলেজ ময়দানে মরহুমের এ বিশাল জানাযার নামায অনুষ্ঠিত হয়।
    উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাহেদুল ইসলাম ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ দিদারুল আলমের নেতৃত্বে চকরিয়া থানার ওসি জহিরুল ইসলাম খানের তত্ত্বাবধানে একদল পুলিশ রাষ্ট্রীয় মর্যাদার আনুষ্ঠানিক কার্যক্রম সম্পাদন করেন।
    উক্ত জানাজায়, কক্সবাজার জেলা আওয়ামীলীগ ও অঙ্গসহযোগী সংগঠন, মুক্তিযুদ্ধা পরিষদ, প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
    বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরীর মৃতদেহ রাষ্ট্রীয় মর্যাদায় আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
    উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে একটানা ২৪বছর চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তার মৃত্যুতে পোর চকরিয়া উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে।sbc

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বঙ্গবন্ধুর ঘনিষ্ট সহচর বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান