• Latest News

    চকরিয়া-লামা-আলীকদম সড়কে অদক্ষ চালকের প্রভাবে বাড়ছে দুর্ঘটনা

    মোঃ রুহুল কাদের, চকরিয়া :
    চকরিয়া থেকে লামা-আলীকদমগামী যানবাহন গুলোর চালকের অনিয়ম ও অদক্ষতায় প্রতিনিয়ত বাড়ছে সড়ক দূর্ঘটনা। সরেজমিনে জানা যায়, চকরিয়া শহরের সাথে লামা, আলীকদম সহ দেশের বিভিন্ন প্রান্তের সাথে বাণিজ্যিক সেতুবন্ধন রয়েছে। স্বল্প অভিজ্ঞতা সম্পন্ন চালকের প্রভাবে ইয়াংছা পর্যটন কেন্দ্র এবং আলীকদমে আসা পর্যটকদেরও দূর্ভোগের কমতি নাই। প্রতিদিন চকরিয়া বা চট্টগ্রাম থেকে সরাসরি শত শত মালবাহী ট্রাক-মিনিবাস এই সড়ক দিয়ে যাতায়াত করে। এতে অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণে যাত্রীবিলম্বনার পাশাপাশি ছোটবড় কয়েকটি দুর্ঘটনা যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার। বিষয়টি প্রশাসনের তদারকির অভাব বলে মনে করেন পার্বত্য এলাকার জনসাধারণ। এব্যাপারে চকরিয়া-লামা আলীকদম সড়কের দায়িত্বরত ইয়াংছা ফাঁড়ির পুলিশ কর্মকর্তা লক্ষী চাকমা কক্সবার্তাকে জানান আমরা সড়কে যে কোন ধরণের অনিয়ম ও অতিরিক্ত মালবোঝাই করে সড়কে প্রবেশ করতে দিচ্ছি না।
    দুর্গম পাহাড়ি সড়কে যানবাহন চলাচলে চালকের অভিজ্ঞতা সনদ যাচাই করনে প্রশাসনিক সুদৃষ্টি কামনা করেন সচেতন মহল।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়া-লামা-আলীকদম সড়কে অদক্ষ চালকের প্রভাবে বাড়ছে দুর্ঘটনা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান