• Latest News

    কক্সবাজার সিটি কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত


    সিবিএন :
    যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে কক্সবাজার সিটি কলেজে। দিবসটি পালন উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়। একুশের প্রথম প্রহরে কলেজ শহীদ মিনারে শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পন করেন অধ্যক্ষ ক্য থিং অং।
    সকালে প্রভাত ফেরি ও শহীদ মিনারে শিক্ষক ছাত্রছাত্রী ও কর্মচারীদের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ উপলক্ষে অধ্যক্ষ ক্য থিং অং এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গভর্ণিং বডির সদস্য এভোকেট ফরিদুল আলম, উপাধ্যক্ষ আবু মোহাম্মদ জাফর সাদেক, অধ্যাপক জয়নাল আবেদীন, ছাত্রছাত্রীদের পক্ষে মিজানুর রহমান, কর্মচারীদের পক্ষে শাহাদত হোসেন বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক নুরুল ইসলাম, অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক রোমেনা আকতার।
    এ ছাড়াও কুইজ প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি,  নৃত্য পরিবেশন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় । বাংলা বিভাগ ‘বসন্ত ও মাতৃভাষা’ শীর্ষক দেয়ালিকা প্রকাশ করে। পরে অধ্যক্ষ ও অতিথিবৃন্দ কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজার সিটি কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান