মোঃ রফিকুল ইসলাম, লামা প্রতিনিধি :
লামা উপজেলার সদর ইউনিয়নের মেওলারচর এলাকায় ৫ম শ্রেণীর এক ছাত্রীর বাল্য বিবাহের সময় পুলিশ হাতেনাতে বর কনে সহ তাদের পিতা মাতাকে আটক করেছে। আজ ২২ ফেব্রুয়ারী বুধবার দিবাগত রাত সাড়ে ১০টায় কনের বাড়িতে বিবাহ অনুষ্ঠান চলা কালে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে আসে। কনে আসমা আক্তার মেওলারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী। তার পিতার নাম বেলাল হোসেন। বরের নাম মোঃ কবির। তারা নোয়াখালী থেকে এসেছে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: লামায় বাল্য বিবাহ চলাকালে বর-কনে সহ অভিভাবকরা আটক
Rating: 5
Reviewed By: Unknown