• Latest News

    ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্ক পরির্দশনে বন মন্ত্রণালয়ের সচিব


    নিজস্ব প্রতিনিধি, কক্সবার্তা ডটকম :
    চকরিয়া উপজেলার ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাফারি পার্ক পরির্দশন করেছেন পরিবেশ ও বন মন্ত্রানালয়ের সচিব ইশতিয়াক আহমেদ। গতকাল দুপুরে তিনি পার্কে এসে পৌছঁলে তাকে স্বাগত জানান বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষন বিভাগ চট্টগ্রামের বিভাগীয় বন কর্মকর্তা গোলাম মাওলা ও চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন প্রধান বন সংরক্ষক সামসুল আলম চৌধুরী, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া থানার ওসি তদন্ত মো.কামরুল আজম, সাফারি পার্কের রেঞ্জ কর্মকর্তা মোরশেদুল আলম, বিট কর্মকর্তা মাজহারুল ইসলাম চৌধুরীসহ বনবিভাগ ও প্রশাসনের কর্মকর্তারা।
    পরিবেশ ও বন মন্ত্রানালয়ের সচিব ইশতিয়াক আহমেদ এসময় সাফারি পার্কের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড, দশর্ণীয় স্পট সমুহ পরিদর্শন করেন। পরে তিনি পার্কের বেষ্টনীতে একটি বন মোরগ অবমুক্ত করেন। পরিদর্শন শেষে তিনি উপস্থিত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের সামনে সাফারি পার্কের উন্নয়নে সরকারের নেয়া উন্নয়ন মহাপরিকল্পনার বিশদ বিবরণ তুলে ধরেন। সল্প সময়ের মধ্যে পার্কের উন্নয়নে গ্রহিত প্রকল্প সমুহের কাজ শুরু করা হবে বলে জানান।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারি পার্ক পরির্দশনে বন মন্ত্রণালয়ের সচিব Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান