সদর প্রতিনিধি :
কক্সবাজার সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এম রহিম উল্লাহর গাড়িচালক নেসার উদ্দিন সহ ৪ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাত দেড়টার দিকে উপজেলা পরিষদের অফিসার ক্লাব থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে একটি দেশিয় তৈরি লম্বা বন্দুক, ৪ রাউন্ড কার্তুজ ও ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্র জানায়, আটক আমান উল্লাহ জেলার ইয়াবা ও অস্ত্রের গডফাদার। অতীতেও তিনি অস্ত্রসহ র্যাবের হাতে আটক হয়েছিলেন। জামিনে বের হয়ে একটি প্রভাবশালী মহলরে ছত্রছায়ায় তিনি আবারও অপরাধকর্মে জড়িয়েছেন বলে পুলিশের কাছে তথ্য ছিল। এমন তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
কক্সবাজার সদর থানার ওসি (অপারেশেন) মাঈন উদ্দিন জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
গাড়ী চালক নেসারের বিষয়ে জানতে চাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান জিএম রহিমুল্লাহ বলেন, অপরাধ করলে কোন ছাড় নেই। আইনানুগ ব্যবস্থা নিতে আমি প্রশাসনকে বলেছি।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কক্সবাজার সদর উপজেলা পরিষদের গাড়ি চালকসহ আটক ৪
Rating: 5
Reviewed By: Unknown