• Latest News

    ডুলাহাজারায় দেবে যাচ্ছে বিশাল এলাকা, আতংক

    ছালাম কাকলী, ডুলাহাজারা :
    চকরিয়া ডুলাহাজারা পাগলির বিল ছড়ার আশেপাশে এলাকার বিশাল পাহাড়ী জায়গা হঠাৎ করে দেবে যেতে শুরু করেছে। এ নিয়ে আশেপাশের এলাকার লোকজন আতংকগ্রস্ত হয়ে পড়েছে। এলাকাবাসীরা জানিয়েছেন গত ৭ ফেব্রুয়ারী গভীর রাতে হঠাৎ করে বিকট শব্দ করার পর থেকে ঐ এলাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।
    ডুলাহাজারা ইউনিয়নের ভিলেজারপাড়া এলাকার লোকজন জানান, পাগলির বিল ছড়ার এলাকার আশেপাশে রয়েছে ডুলাহাজারা বঙ্গবন্ধু সাফারী পার্কের বিশাল জায়গা এবং খুটাখালী বিট অফিসের জায়গা। কিন্তু ডুলাহাজারা ইউনিয়নের প্রভাবশালী একটি সিন্ডিকেট প্রায় ২০টি ইঞ্জিন বসিয়ে ঐ ছড়া থেকে রাতদিন অবৈধভাবে বালু তুলে তা দেশের বিভিন্ন স্থানে সরবরাহ দিয়ে আসছে। পাশাপাশি খুটাখালী বন বিটের আওতাধীন থাকা গর্জন গাছ গুলো কেটে বালি ভর্তি ট্রাক যোগে দেশের বিভিন্ন স্থানে পাঁচার করে আসছে। ফলে ঐ এলাকার গছাগুলো সাবাড় হওয়ার পর মাটি ধারণ ক্ষমতা অনেকটা কমে যায়। যার ফলে ঐ এলাকায় বিশাল জায়গার বিভিন্ন অংশে বড় বড় ফাটল ধরেছে।
    সর্বশেষ গত ৭ই ফেব্রুয়ারী গভীর রাতে হঠাৎকরে বিকট শব্দ করার পর থেকে ঐ অঞ্চলে বিশাল জায়গা ক্রমান্বয়ে দেবে যাচ্ছে। বড় ধরণের দেবে যাওয়ার আংশকায় অনেক শ্রমিক ৮ ফেব্রুয়ারী সকালে বালি উত্তোলনের কাজে যোগ দেয়নি। এলাকাবাসাীর ধারণা মেশিন দিয়ে বালি উত্তোলনের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ডুলাহাজারায় দেবে যাচ্ছে বিশাল এলাকা, আতংক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান