• Latest News

    মহেশখালীতে ১০০০ লিটার বাংলা মদ জব্দ, আটক-৫

    শাহেদ মিজান, মহেশখালী :
    মহেশখালী পৌরসভার গোরকঘাটার দক্ষিণ হিন্দুপাড়ার দিঘীপাড় এলাকা থেকে ১০০০ লিটার মদ জব্দ করেছে মহেশখাী থানা পুলিশ। ওই এলাকার মৃত লেবতী মোহন দে’র পুত্র বিধুুভষণ দে’র বাড়ি থেকে এসব মদ জব্দ করা হয়। এসময় মদ্যপানরত অবস্থায় পাঁচজনকে আটক করা হয়েছে। বুধবার সন্ধ্যায় এই অভিযান চালায় পুলিশ।
    আটকৃতরা হলো, বিধুুভষণ দে (৬৭), মহেশখালী পৌরসভার পশ্চিমঘোনার পাড়া এলাকার নূরুল আমিনের পুত্র কমলপাশা (২৪), কুতুবজোমের তাজিয়াকাটার লেদু মিয়ার পুত্র আব্দুস সালাম (২৮), খোন্দকার পাড়ার মৃত নূরুল হকের পুত সোলতান (২৮), তাজিয়াকাটার নূর মোহাম্মদ (২৮)।
    মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০০০ লিটার ও পাঁচজনে আটক করা হয়েছে। অভিযানে অংশ নেন মহেশখালী থানার উপ-পরিদর্শক (এসআই) হারুন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস সালাম, সাইফুল ইসলাম ও আজিম।
    আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে ওসি জানান।sbc

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মহেশখালীতে ১০০০ লিটার বাংলা মদ জব্দ, আটক-৫ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান