• Latest News

    সরকারের গ্যাসের মূল্য বৃদ্ধির বিজ্ঞপ্তি স্থগিত করল হাইকোর্ট


    কক্সবার্তা ডেস্ক :
    গ্যাসের মূল্যবৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয় । রিটে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) জারিকৃত বিজ্ঞপ্তির কার্যকারিতার উপর স্থগিতাদেশ চাওয়া হয় । বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের ডিভিশন বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য আজ উপস্থাপন করা হয়।
    এরপর গ্যাসের মূল্য বৃদ্ধি সংক্রান্ত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের জারি করা বিজ্ঞপ্তি ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
    আজ মঙ্গলবার এক রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জেবিএম হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।rb.

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: সরকারের গ্যাসের মূল্য বৃদ্ধির বিজ্ঞপ্তি স্থগিত করল হাইকোর্ট Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান