• Latest News

    ঈদগাঁওতে এবার অস্ত্র ঠেকিয়ে গরু ছিনতায়


    মিছবাহ উদ্দিন, ঈদঁগাও :
    কক্সবাজার সদরের ঈদগাঁওতে গরু চুরি যেন এক আতংকের নাম রাত পোরালেই শোণা যায় গরু চুরির ঘটনা। দফাই দফাই চুরির ধারাবাহিকতায় ফের গরু চুরির ঘটনা ঘটেছে ঈদগাঁও দঃ মেহের ঘোনায়। জানা যায়, মৃত সাকের মুহাম্মদ প্রকাশ টুইন্নার পুত্র ফেরদাউসকে অস্ত্র ঠেকিয়ে ২টি গরু নিয়ে যায় ডাকাত দল, এ সময় পরিবারের সদস্যদের মারধরও করেন বলে জানান তিনি। বারে বারে গরু চুরি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপর আস্থা হারাচ্ছে সাধারণ জনগণ। স্থানীয় মেম্বার মিজানুর রহমান মহসিন বলেন চুরি ঠেকাতে পাহারাদারের প্রয়োজন, ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি খাইরুজ্জমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, জনগনের অসচেতনতা ও জন প্রতিনিধিদের সহযোগিতা না পাওয়ার কারনে ডাকাত প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। তবে আগামী জুমাবার সকল মহলের সাথে বসে একটি সিদ্ধান্ত নেবেন বলে জানান তিনি। 

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগাঁওতে এবার অস্ত্র ঠেকিয়ে গরু ছিনতায় Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান