• Latest News

    লামা পৌর শাখার ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন


    মোহাম্মদ শাহনেওয়াজ :
    বাংলাদেশ আওয়ামী লীগ লামা পৌর শাখার ৮নং ওয়ার্ডের সম্মেলন-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে সাংগঠনিক আহবায়ক কমিটি গঠিত হয়েছে।
    মোঃ রফিকুল ইসলামের এর সভাপতিত্বে গত ১৯ফেব্রুয়ারি সোমবার লাইনঝিরি মাদ্রাসাগৃহে সকাল ১০টায় সাংগঠনিক কার্যক্রম শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জনাব শেখ মাহাবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য জনাব মোস্তফা জামাল ও লামা পৌরসভার মেয়র জনাব মোঃ জহিরুল ইসলাম। এছাড়া সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ যথাক্রমে সদস্য সচিব জনাব মোঃ তাজুল ইসলাম, উজ্জ্বল বড়ুয়া, গোলাম আজম, জাফর সর্দার ও চন্দন দাশ উপস্থিত ছিলেন। সম্মেলনে সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ৮নং পৌর আওয়ামীলীগের কমিটি গঠিত হয়। সভাপতি পদে জনাব মোঃ সিরাজ মুন্সী (দোয়াতে কলম) ১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী চান মিয়া (ছাতা) পেয়েছেন ১০ ভোট। সাধারণ সম্পাদক পদে মোঃ জাকের হোসেন (ফুটবল) ২০ ভোট পেয়ে নির্বাচিত হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোক্তার হোসেন(হরিণ) পেয়েছেন ১৯ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আবুল কালাম (আনারস) ১৯ ভোট পেয়ে নির্বাচিত হয়। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মফিজুল ইসলাম  (হাতি) পেয়েছেন ১৩ ভোট। সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক জনাব মোঃ রফিক বলেন, আগামী তিনদিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা জমা দানের জন্য অনুরোধ করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: লামা পৌর শাখার ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান