মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া দক্ষিণ :
চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছার হেলালী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজেউন)।
২২ ফেব্রুয়ারী (বুধবার) দুপুর দেড়টায় চট্টগ্রামের একটি হাসপাতালের আইসিইউতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি ইউনিয়নের উত্তর ফুলছড়ি চেয়ারম্যান পাড়ার মরহুম আলহাজ্ব আহম্মদ খাইরের বড় পুত্র এবং বর্তমানে কক্সবাজার শহরের বাহার ছড়ার অধিবাসী বলে জানা গেছে। তিনি দুই ছেলে ও পাঁচ কন্যার জনক ছিলেন।
জানা যায় গত ১৯ ফেব্রুয়ারী গুরুতর অসুস্থ হলে তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তিনি মৃত্যুবরণ করেন। আগামীকাল ২৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার সকাল ১০ টায় কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এবং জোহরের নামাজের পর কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন স্কুল মাঠে জানাযার নামাজ সম্পন্ন হবে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে খুটাখালী কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন করা হবে বলে মরহুমের পরিবার সূত্রে জানা গেছে। এদিকে খুটাখালী ইউনিয়নের দুইবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা নুরুল আবছার হেলালীর মৃত্যুতে সর্বস্তরে শোকের ছায়া নেমে আসে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: খুটাখালীর সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আবছার হেলালী আর নেই
Rating: 5
Reviewed By: Unknown