চকরিয়া প্রতিনিধি :
চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের একাধিক মামলার আসামী শহীদুল ইসলাম শহীদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার তাকে গ্রেপ্তার করে।
এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় দেশীয় তৈরী একনলা বন্দুক ও দুই রাউন্ড তাজা কার্তুজ। গ্রেপ্তার হওয়া শহীদ ডুলাহাজারার নয়াপড়ারা সেকান্দার আলীর ছেলে।
খোঁজ নিয়ে জানা গেছে, শহীদ ২০০০ সালে খুনসহ বাড়িতে ডাকাতি, ২০০১ সালে সড়কে ডাকাতি, ২০১৪ সালে বনকর্মীদের মারধর, ২০১৫ সালের শুরুতে খুন ও একই বছরের শেষ দিকে অস্ত্র আইনে দায়ের হওয়া পাঁচটি মামলার আসামি। পুলিশ তাকে গ্রেপ্তার করতে অভিযান চালালেও বারবার ব্যর্থ হয়।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো.কামরুল আজম বলেন, বন্দুকসহ গ্রেপ্তার হওয়া শহীদ ইনু বাহিনীর সেকেন্ড ইন কামান্ড। পুলিশের হাত থেকে রক্ষা পেতে সে বিভিন্ন স্থানে বিভিন্ন নাম ও ছদ্মবেশ ধারণ করে চলতো। তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ডুলাহাজারার একাধিক মামলার আসামী শহীদ গ্রেপ্তার
Rating: 5
Reviewed By: Unknown