মোঃ রুহুল কাদের, কক্সবার্তা ডটকম :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৭ উপলক্ষ্যে প্রজন্ম ক্রীয়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২১শে ফেব্রুয়ারি সকাল ১০টায় চট্টগ্রামস্থ ডাঃ মাজহারুল হল উচ্চ বিদ্যালয় সংলগ্ন শেরশাহ কলোনিতে এ আয়োজন সম্পন্ন হয়।
এতে ৪০০শতাদিক মানুষের সম্পূর্ণ বিনামূল্যে রক্তের গ্রুপ জানিয়ে দেওয়া ও সচেতনতা মূলক তথ্যাদি উপস্থাপন করা হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
প্রজন্ম ক্রীয়া, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্টাতা সভাপতি ব্রাদার্স ইউনিয়নের পরিচালক মোঃ সাল্লাউদ্দিন। উপস্থিত ছিলেন প্রজন্ম ক্রীয়ার সহ-সভাপতি রফিকুল আলম, সাধনার সম্পাদক কাওছার আলম মানিক। সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন সোহেল সহ প্রজন্মের সকল সদস্য বৃন্দ।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: প্রজন্ম ক্রীয়ার বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সম্পন্ন
Rating: 5
Reviewed By: Unknown