• Latest News

    ড্যাব নেতাদের সঙ্গে খালেদা জিয়ার মতবিনিময়


    ঢাকা::
    26.02.2017 :
    বিএনপি সমর্থিত চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

    রবিবার রাতে তার গুলশান কার্যালয়ে বিএনপিপন্থি চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় করেন।

    দল পুনর্গঠন ও আগামী দিনের আন্দোলন কর্মসূচি নিয়ে মতামত নিতে ধারাবাহিক মতবিনিময়েরর অংশ হিসেবে এ আয়োজন বলে জানা গেছে।

    এর আগে দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিএনপিপন্থি বুদ্ধিজীবী ও পেশাজীবী নেতাদের সঙ্গেও মতবিনিময় করেছেন বিএনপি প্রধান।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ড্যাব নেতাদের সঙ্গে খালেদা জিয়ার মতবিনিময় Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান