• Latest News

    পিরোজপুরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার



    দেশ বার্তা::
    কক্সবার্তা ডট কম।।
    পিরোজপুরের কাউখালী উপজেলার কাঁঠালিয়া গ্রামে ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছরের বৃদ্ধকে আটক করেছে পুলিশ। অভিযুক্ত আব্দুল মালেক হাওলাদারকে আটক করা হয়েছে।  কাউখালী থানা ওসি মো. মনিরুজ্জামানের নেতৃত্বে একটি টিম রবিবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করে।

    পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন সোমবার বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে জানান,  গত ১৮ ফেব্রুয়ারি শনিবার দুপুরে কাউখালী উপজেলার কাঁঠালিয়া গ্রামের পঞ্চগ্রাম দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে একই এলাকার বৃদ্ধ আব্দুল মালেক হাওলাদার চকলেট আর বিস্কুট দেবার কথা বলে ডেকে নিয়ে যান। পরে তাকে কলা ক্ষেতে নিয়ে শিশুটিকে ধর্ষণ করেন ওই বৃদ্ধ। এসময় শিশুটির চিৎকারে স্থানীয় কয়েকজন এগিয়ে এলে বৃদ্ধ পালিয়ে যান।

    রবিবার আব্দুল মালেক হাওলাদারকে আসামি করে শিশুটির মা বাদী হয়ে কাউখালী থানায় মামলা দায়ের করেন। পুলিশ রবিবার রাতেই অভিযান চালিয়ে একই উপজেলার পাড়সাঁতুরিয়া গ্রামে মেয়ের শ্বশুর বাড়ি থেকে ওই বৃদ্ধকে গ্রেপ্তার করে।

    কাউখালী থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান  বলেন, আমিসহ ৮/৯ জনের একটি টিম রাত তিনটায় অভিযান চালিয়ে ওই বৃদ্ধকে আটক করি। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: পিরোজপুরে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান