• Latest News

    আইপিএলের সুবাদে ‘নিঃস্ব’ থেকে কোটিপতি



    স্পোর্টস বার্তা::
    কক্সবার্তা ডট কম।।
    পরিবারের আর্থিক দৈন্যের কারণে বস্তিতে থাকা এক ছেলেকে এক ধাক্কায় কোটিপতি বানিয়ে দিল ভারতীয় টি-২০ ঘরোয়া লিগ আইপিএল। নাম তার থঙ্গারাসু নটরাজন। তিনি তামিল।

    আইপিএলের নিলামে তার বেস প্রাইস ছিল ১০ লক্ষ টাকা। কিন্তু নিলাম শুরু হতেই অন্য ছবি। তার দর লাফিয়ে লাফিয়ে বেড়ে গেল। শেষ পর্য়ন্ত তা থামল গিয়ে তিন কোটি টাকাতে। থঙ্গারাজু হয়ে গেলেন কোটিপতি। তাকে নিতে চেয়েছিলেন কিংগস ইলেভেন পাঞ্জাবের কোচ বীরেন্দ্র সহবাগ। বেস প্রাইসের ৩০ গুণ দর হেঁকে অখ্যাত নটরাজন হয়ে গেলেন বিখ্যাত।

    অল্প কিছু দিন আগেও টেনিস বল খেলতেন নটরাজন। পরে চেন্নাইয়ে এসে জনপ্রিয় জলি রোভার্স ক্লাবের হয়ে খেলা শুরু করেন নটরাজন। এই ক্লাবের হয়েই খেলতেন রবিচন্দ্রন অশ্বিন, মুরলী বিজয়ের মতো তারকারা। গত বছরের তামিলনাড়ু প্রিমিয়ার লিগের প্রথম মৌসুমে ডিন্দিগুল লায়ন্সের হয়ে সুযোগ পেয়েছিলেন তিনি। এটাই তার ক্যারিয়ারের প্রথম ব্রেক। এই টুর্নামেন্টে খেলেই আইপিএল-এর কর্মকর্তাদের নজরে পড়েন তিনি। সেই সূত্রে এবারের আইপিএলের নিলামে নাম।

    আকাশছোঁয়া দর ওঠায় প্রথমটায় বিশ্বাস করতে পারেননি নটরাজন। তিনি বলেন, অবিশ্বাস্য মনে হচ্ছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: আইপিএলের সুবাদে ‘নিঃস্ব’ থেকে কোটিপতি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান