• Latest News

    ধীরে ধীরে ডাক্তারে সঙ্গে মিশতে মিশতে আমিও ডাক্তার হয়ে গেছি


    নিউজ ডেস্ক : এসএসসি পরীক্ষা দিলেও পাস করতে পারিনি। এরপর ফার্মেসি খুলে বসি। ফার্মেসিতে অনেক ডাক্তারের সঙ্গে পরিচয় হয়। প্রথমে ইনজেকশন দেওয়া শিখি। এরপর অ্যানেসথেসিয়া দেওয়া শিখতে থাকি।ধীরে ধীরে ডাক্তারদের সঙ্গে মিশতে মিশতে আমিও ডাক্তার হয়েছি। '
    রাজধানীর মিরপুরের কালাপানি এলাকার স্কুলছাত্রী জান্নাতুল ফেরদৌস লিম্পা হত্যা মামলার আসামি ভুয়া চিকিৎসক ফারুক হোসেনের জবানবন্দি ও রিমান্ডে পুলিশের জিজ্ঞাসাবাদে এসব তথ্য উঠে আসে। শনিবার সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
    পল্লবীর রিজেন্ট হাসপাতালে অস্ত্রোপচার করার আগে ভুয়া চিকিৎসক ফারুক হোসেন গত মঙ্গলবার লিম্পাকে অ্যানেসথেসিয়া দেয়। এতেই তার মৃত্যু হয়।
    লিম্পার স্বজন ও পুলিশ বলছে, লিম্পা রিজেন্ট হাসপাতালে মারা গেলেও তার চিকিৎসার কথা বলে অ্যাম্বুলেন্সে একাধিক হাসপাতালে ঘোরানো হয়। বিষয়টি স্বজনদের কাছে গোপন করে রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ।
    এ ঘটনায় ভুয়া অ্যানেসথেসিস্ট ফারুক হোসেন, চিকিৎসকের সহকারী সাইফুল ইসলাম, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মেজবাউল আলম মিল্টন ও ডাক্তার নাসির উদ্দিনকে আসামি করে হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল শেখ।
    পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির জানান, লিম্পা হত্যা মামলায় ফারুক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর শনিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
    ওসি বলেন, এসএসসি পাস না করেও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) চিকিৎসক পরিচয় দিয়ে মিরপুরে একাধিক হাসপাতালের অ্যানেসথেসিওলজিস্ট হিসেবে কাজ করে আসছিল ফারুক। এ প্রতারণায় সহায়তাকারীদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
    সমকাল//rb.

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ধীরে ধীরে ডাক্তারে সঙ্গে মিশতে মিশতে আমিও ডাক্তার হয়ে গেছি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান