• Latest News

    ১৪টি সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি অনুসন্ধানে দুদকের টিম গঠন


    বাংলা ট্রিবিউন :
    সরকারি ১৪টি প্রতিষ্ঠানের দুর্নীতি অনুসন্ধানে ১৪টি টিম গঠন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একজন পরিচালক, একজন উপ- পরিচালক ও একজন সহকারী পরিচালকের সমন্বয়ে বুধবার (১৮ জানুয়ারি) এই টিমগুলো গঠন করা হয়।
    সরকারি ১৪টি প্রতিষ্ঠান হলো- তিতাস, রেলওয়ে, সিভিল এভিয়েশন, বিমান, কাস্টমস, আয়কর অধিদফতর, ওয়াসা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, সড়ক ও জনপথ অধিদফতর, বাংলাদেশ সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ, ঢাকার সকল সাব রেজিস্ট্রার অফিস, বিআইডব্লিউটিএ, গণপূর্ত এবং মহা হিসাব নিরক্ষক অফিস।
    দুদক সূত্রে জানা গেছে, দুদকের মহাপরিচালকের (বিশেষ তদন্ত) সার্বিক তত্ত্বাবধানে টিমগুলো পরিচালিত হবে। প্রতিটি টিমের নেতৃত্ব দেবেন একজন পরিচালক। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দুর্নীতির উৎস ও কারণ চিহ্নিত করা, দুর্নীতি বন্ধে কী কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে, তথ্য প্রযুক্তি ব্যবহার করে কীভাবে দুর্নীতিরোধ করা যায়, সে বিষয়ে সুপারিশ করবে এই টিম।
    দুদক সূত্রে আরও জানা যায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে কোনও দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে সেগুলো যদি বিশ্বাস করার মতো যথেষ্ট কারণ থাকে, তবে তা অনুসন্ধানের অনুমতি, সুপারিশসহ প্রতিবেদন উপস্থাপন করবে এই টিমগুলো।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ১৪টি সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি অনুসন্ধানে দুদকের টিম গঠন Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান