• Latest News

    চৌফলদন্ডীর যুবক সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় নিহত

    মোঃ রেজাউল করিম, ঈদগাঁও :
    সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডীর এক যুবকের মর্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে। মঙ্গলবার দিনের বেলায় ঘটনাটি ঘটে। জানা যায়, ১৭ জানুয়ারী সৌদি সময় ১১ টা ২০ মিনিটের দিকে মক্কার বাইরে (লিজ রোডে) প্রাইভেট গাড়ী নিয়ে কাজে যাওয়ার সময় গাড়ী উল্টে ঘটনাস্থলে নিহত হয় চৌফলদন্ডী ইউনিয়নের পূর্ব নতুন মহাল এলাকার মৃত আবদুল আজিজের পুত্র রমজান আলী (২৯)। তার মৃত্যুর খবরে এলাকাবাসী ও পরিবার-পরিজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। বর্তমানে সৌদি আরবে অবস্থানরত ঈদগাঁও বাঁশঘাটার আমির কলোনীর মালিক আমিন মুঠোফোনে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন এ প্রতিবেদককে। ঈদগাঁও ন্যাশনাল হাসপাতালের পরিচালনা কমিটির সদস্য ও তার সম্বন্ধি ছরওয়ার কামালও তার স্বজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চৌফলদন্ডীর যুবক সৌদি আরবে সড়ক দূর্ঘটনায় নিহত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান