• Latest News

    মুশফিককে ৪ সপ্তাহ না খেলার পরামর্শ


    স্পোর্টস ডেস্ক: ‘ইনজুরিময়’ কেটেছে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিমের নিউজিল্যান্ড সিরিজি। পর পর তিনবার ইনজুরিতে পড়তে হয়েছে তাকে। ওয়েলিংটন টেস্টের চতুর্থ দিনে সাউদির বাউন্সারের আঘাতে মাটিতে লুটে পড়েন এ উইকেটরক্ষক ব্যাটসম্যান।
    হাসপাতালে নেওয়ার পর বেশ স্বাভাবিক হলেন মুশি। এক্স-রেতে গুরুতর কিছু ধরা পড়ল না। এটা শুনেই মাঠে ফেরার জন্য ছটফট করতে লাগলেন এ দলনেতা। দ্রুত মাঠে ফিরে আবার ব্যাটিংয়ে নামতে চান। কিন্তু চিকিৎসকেরা কড়া নিষেধাজ্ঞা দিয়ে দিলেন।
    হাসপাতাল থেকে ফিরে আবার মাঠে নামার তো প্রশ্নই ওঠে না, ২০ জানুয়ারি থেকে শুরু ক্রাইস্টচার্চের দ্বিতীয় টেস্টেও মুশফিককে খেলতে বারণ করে দিয়েছেন তারা।
    মাথায় এ ধরনের আঘাত পেয়ে তাৎক্ষণিক কোনো সমস্যা না হলেও নিউজিল্যান্ডের চিকিৎসকেরা এই ক্ষেত্রে অন্তত চার সপ্তাহ খেলাধুলা না করার পরামর্শ দিয়ে থাকেন। মুশফিকের জন্যও ওয়েলিংটন হাসপাতাল থেকে সে পরামর্শই দেওয়া হয়েছে।
    বাংলাদেশ দলের ইংলিশ ফিজিও ডিন কনওয়ের কথায়ও তা পরিষ্কার, ‘এসব ক্ষেত্রে নিউজিল্যান্ডের চিকিৎসকেরা অন্তত তিন থেকে চার সপ্তাহ না খেলার কথা বলেন। lb.

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মুশফিককে ৪ সপ্তাহ না খেলার পরামর্শ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান