• Latest News

    মহেশখালীতে বাল্য বিবাহ পুলিশের হস্তক্ষেপে স্থগিত


    ডেস্ক রিপোর্ট :
    মহেশখালী উপজেলার কালারমারছড়ার ইউনুছখালী মাইজপাড়ার তোবারেকা নামে এক ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে বিয়ে দেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। আজ রোববারই তার বিয়ের দিন ধার্য্য ছিলো। তবে খবর পেয়ে তার স্থগিত করে দিয়েছে পুলিশ। ওই ছাত্রী ঝাপুয়া আশরাফুল উলুম মাদ্রাসার ছাত্রী এবং প্রবাসী মোকতার আহামদের মেয়ে।
    স্থানীয় সূত্রে জানা যায়, তোবারেকার সাথে তার ফুফাতো ভাই মাতারবাড়ি নতুনবাজার সিকদার পাড়ার বাসিন্দা মনু মিয়ার পুত্র প্রবাসী মো. কায়সারের বিয়ে পাকাপাকি হয় এবং আজ সোমবারই (১৫ জানুয়ারি) বিয়ের দিন ধার্য্য ছিলো। এই খবর পেয়ে কালারমারছড়ার পুলিশ ফাঁড়ির নায়েক এ্যানির নেতৃত্বে একদল তদন্তে যান। তদন্তে গিয়ে প্রাথমিক বাল্য বিয়ের প্রাথমিক সত্যতা পাওয়ায় এই বিয়ে বন্ধ রাখতে অভিভাবকদের নির্দেশ। অভিযোগ উঠেছে, মেয়ে ও তার মায়ের মতামতকে অগ্রাহ্য করে চাচারা জোর করে এই বিয়ের আয়োজন করেছে।
    এ ব্যাপারে শনিবার রাতে কালারমারছড়ার পুলিশ ফাঁড়ির নায়েক এ্যানি জানান, তিনি তদন্ত গিয়ে জানতে পারেন মেয়েটি ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রী। তবে অভিভাবকরা তা অস্বীকার করেন। তবে তার স্বপক্ষে জন্ম নিবন্ধন বা কোনো প্রমাণপত্র দেখাতে পারেনি তারা।
    নায়েক এ্যানি বলেন, ‘অভিভাবকেরা দাবি করেছে মেয়েটি প্রাপ্ত বয়স্ক এবং তার জন্মনিবন্ধনও রয়েছে। জন্ম নিবন্ধন থাকলে তা নিয়ে রোববার পুলিশ ফাঁড়িতে আসতে বলা হয়েছে। c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মহেশখালীতে বাল্য বিবাহ পুলিশের হস্তক্ষেপে স্থগিত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান