• Latest News

    ঈদগাঁওতে অর্ধ যুগ যাবৎ ফাইলবন্দী প্রসূতি সেবা ও ডেলিভারী কার্যক্রমের সুপারিশ

    শাহিদ মোস্তফা শাহিদ, ঈদগাঁও :
    জালালাবাদ স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে “প্রসূতি সেবা ও ডেলিভারী” কার্যক্রম চালু সংক্রান্ত জনপ্রতিনিধিদের লিখিত সুপারিশ দীর্ঘ ৬ বছর যাবৎ উপেক্ষিত রয়েছে। এতে করে বৃহত্তর ঈদগাঁও ভুক্ত আট ইউনিয়নের কয়েক লাখ লাখ লোক সরকারী পরিবার-পরিকল্পনা সেবা কার্যক্রম থেকে বঞ্চিত রয়েছেন।প্রাপ্ত তথ্য জানা যায়,কক্সবজার সদর উপজেলার বৃহত্তর ঈদগাঁওর লাখ লাখ লোকজন পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রমের জন্য ঈদগাঁও বাজারস্থ জালালাবাদ উপ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের উপর নির্ভর সম্পুর্নরূপে নির্ভরশীল।জালালাবাদ,ঈদগাঁও,ইসলামাবাদ,পোকখালী,চৌফলদন্ডী,ইসলামপুর,ভারুয়াখালী,ঈদগড়সহ খুটাখালীর জনগন স্বস্থ্যও পরিবার পরিকল্পনা সেবা নিতে এ উপ কেন্দ্রে আসেন।ব্যাপক ঘনবসতি ও জনবহুল এলাকা হওয়ায় বিগত চার দলীয় জোট সরকারের আমলে কেন্দ্রটির আধুনিকায়ন ও দ্বিতল বিশিষ্ট ভবন নির্মান করে। প্রসূতি সেবা ও ডেলিভারী কার্যক্রম চালু করার প্রয়োজনীয় অবকাঠামো ও সুযোগ সুবিধা থাকার পরও উক্ত কার্যক্রম চালু না হওয়ায় গরীব জনগন পরিবার পরিকল্পনার নানা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ।যেসব সেবা থেকে এতদ এলাকার দরিদ্র লোকজন বঞ্চিত হচ্ছেন তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সেবা হল এম আর সেবা,ডিএন্ডটি সেবা,গর্ভকালীন সেবা,নরমাল ও সিজারিয়ান ডেলিভারী সেবা,প্রসব পরবর্তী পরিচর্যা,পরিবার পরিকল্পনা পদ্ধতি প্রদান,মহিলাদের জরায়ু ক্যান্সার নির্ণয়,পেপস্ স্পেয়ার পরীক্ষা,প্রজনন স্বাস্থ্য সেবা,গর্ভপাত পরবর্তী সেবা,মহিলা ও শিশুর প্রতিষেধক টিকা,কিশোরীদের স্বাস্থ্য সেবা এবং মহিলা ও শিশুদের সাধারণ স্বাস্থ্য সেবা। খোঁজখবর নিয়ে জানা যায় ,উল্লেখিত ইউনিয়ন সমুহের গরীব জনগনের কতা বিবেচনা করে বিগত ৬ বছর পুর্বে ঈদগাঁওয়ের সাবেক নির্বাচিত জনপ্রতিনিধিরা বৃহত্তর ঈদগাঁওবাসীর পক্ষ থেকে তৎকালীন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার নিকট ডেলিভারী ও প্রসূতি সেবা কার্যক্রম চালুকরন সংক্রান্ত লিখিত সুপারিশ করেছিলেন।কিন্ত তিবগত ৬ বছর যাবৎ উক্ত সুপারিশ মালা ফাইলবন্ধী রয়ে গেছে। সে সময় জনপ্রতিনিধিদের মধ্যে ছিলেন কক্সবাজর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মরহুম আলমগীর চৌধুরী হিরু,জালালাবাদের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম ইসলামাবাদের সাবেক চেয়ারম্যান জাফর আলম ঈদগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম হাজী ছৈয়দ আলম, পোকখালীর সাবেক চেয়ারম্যান মৌলভী ফরিদুল আলম,ইসলামপুরের সাবেক চেয়ারম্যান মনজুর আলম,চৌফলদন্ডীর সাবেক চেয়ারম্যান এড.নুরুচ্ছবিসহ অনেকেই। সাবেত এ জনপ্রতিনিধিদের সুপারিশে উল্লেখ করা হয় প্রসূতি সেবা ও ডেলিভারী কার্যক্রম চালু হলে গরীব জনসাধারন খুবই উপকৃত হবে।বিভিন্ন ঝুঁকি ও মাতৃমৃত্যুর হার কমে যাবে এবং বিনামুল্যে পরিবার পরিকল্পনার যাাবতীয় সুযোগ পাবেন।পরিবার পরিকল্পনা সেবার বর্তমান চিত্র সম্পর্কে খোঁজখবর নিয়ে জানা যায়,উক্ত সেবা কার্যক্রম পরিচালনার জন্য তৎকালনি সিভির সার্জন কাজল কান্তি বড়–য়া এ কেন্দ্রের জন্য মাত্র একজন ভিজিটর নিয়োগ দিয়েছেন তিনি হলেন নাসরিন আক্তার। তিনি উচ্চতর প্রশিক্ষন প্রাপ্তও নহেন। ভোক্তভোগি মহিলাদের অভিযোগ,ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও তারা ঐ ভিজিটরের দেখা পান না । তিনি নিয়মিত অফিসও করে না । তার অনুপস্থিতে দায়িত্ব পালন করছে মেহের ঘোনা কমিউনিটি কিনিকের জাহেদা বেগম। সেবা বঞ্চিত মহিলারা আরো দাবী করছে নিয়োগকৃত ভিজিটরের জন্য সরকারী কোয়ার্টারে বাসা বাড়ীর ব্যবস্থা থাকলেও তিনি তাতে থাকেন না। এতে সার্বক্ষণিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন দুর-দুরান্তের শত শত রোগী।
    তথ্যনুসন্ধানে জানা যায়,প্রসূতি সেবা ও ডেলিভারী কার্যক্রম পরিচালনার জন্য উচ্চতর প্রশিক্ষন প্রাপ্ত,দক্ষ ও অভিঙ্গ ভিজিটর,নার্স ,প্রয়োজনীয় যন্ত্রপাতি ও অবকাঠামোগত সুযোগ সুবিধা থাকা প্রয়োজন।স্বাস্থ্য সচেতন লোকজনের দাবী অবিলম্বে এ কেন্দ্রে পুসূতি ও ডেলিভারী সেবা কার্যক্রম চালু করা হোক। এসব ব্যাপারে জেলা সিভিল সার্জন ডাঃপুচনুর সাথে যোগাযোগ করার জন্য একাধিকবার কল করেও সংযোগ না পাওয়ায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।অন্যদিকে পরিবার পরিকল্পনা বিভাগ সুত্রে সাথে যোগাযোগ করে জানা যায়,ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা উপ কেন্দ্রে জরুরী প্রসূতি সেবা কার্যক্রম চালু করার মতো প্রয়োজনীয় অবকাঠামো এব লোকবল নেই। তবে তৎকালীন কর্মকর্তারা জনপ্রতিনিধিদের সুপারিশ ও আবেদনের বিষয়টি উধ্বর্তন কর্তৃপক্ষের কাছে লিখিত ভাবে অবহিত করেছিল ,তকন বিষয়টি প্রক্রিয়াধীন বললেও দীর্ঘ ৬ বছর ফাইল বন্ধী রয়ে গেছে। জালালাবাদ উপ-স্বাস্থ্য কেন্দ্রের প্রাক্তন মেডিকেল অফিসার ডাঃ কামরুল আযাদ জানান ,উপজেলা পর্যায়ে স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী প্রসূতি ও ডেলিভারী সেবা কার্যক্রম চালু করণের প্রয়োজনীয় সেন্টার,যন্ত্রপাতি ও লোকবলের অনুমোদন থাকলেও ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে এসব বিষয়ে অনুমোদন নেই। জালালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ জানান,জনপ্রতিনিধিদের সুপারিশের বিষয়টি জানা ছিল না ,প্রসূতি সেবা চালু করনের বিষয়ে সিভিল সার্জনের সাথে কথা বলেছেন তিনি স্বাস্থ্য সেবা কেন্দ্রটি একবার ভিজিটও করেছেন।বিষয়টি সিভিল সার্জনের আওতাধীন হওয়ায় পরিষদের পক্ষে কিছু করা যাচ্ছে না । তারপরও সেবাটি চালুর জন্য যথাযথ কতৃপক্ষের সাথে কথা বলে বাস্তবায়নের ব্যবস্থ করা হবে। nbb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ঈদগাঁওতে অর্ধ যুগ যাবৎ ফাইলবন্দী প্রসূতি সেবা ও ডেলিভারী কার্যক্রমের সুপারিশ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান