• Latest News

    কক্সবাজারে শ্রেষ্ঠ সম্মাননা পেলেন চকরিয়ার ইউএনও সাহেদুল ইসলাম


    এম.জিয়াবুল হক, চকরিয়া :
    কক্সবাজারে তিন দিনব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনি দিবসে জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসারের সম্মাননা পেয়েছেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাহেদুল ইসলাম।তিনি শনিবার ১৪জানুয়ারি বিকালে জেলা প্রশাসন আয়োজিত শহীদ দৌলত ময়দানে ডিজিটাল উদ্ভাবনী মেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির কাছ থেকে শ্রেষ্ঠ নির্বাহী অফিসার’২০১৬ (জেলা) সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন। এ সম্মাননা তিনি ২য় বারের মতো অর্জন করেন।
    কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর-রামু আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। এতে বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আলহাজ্ব খোরশেদ আরা হক, পুলিশ সুপার ড. এ.কে.এম ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ.কে.এম ফজলুল করিম চৌধুরী, কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রদীপ্ত খীসাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল ইসলাম মজুমদার।
    উল্লেখ্য, ইউএনও মোহাম্মদ সাহেদুল ইসলাম চকরিয়ায় যোগদানের পর থেকে উপজেলাকে এগিয়ে নিতে তথ্য প্রযুক্তিসহ ডিজিটাল কার্যক্রমে নানাভাবে বিশেষ বিশেষ ভূমিকা পালন করায় ২০১৫সালেও জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসারের সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজারে শ্রেষ্ঠ সম্মাননা পেলেন চকরিয়ার ইউএনও সাহেদুল ইসলাম Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান