• Latest News

    বরিশালে নারীসহ চার রোহিঙ্গা আটক


    কক্সবার্তা ডেস্ক : বরিশাল নগরীর আমতলা মোড় এলাকা থেকে চার রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ সদস্য রয়েছে।
    সোমবার (১৬ জানুয়ারি) রাতে মহানগর পুলিশ এ তথ্য জানায়। এর আগে সকালে তাদের আটক করা হয়।
    আটক ব্যক্তিরা হলেন মায়ানমারের বালিবাজার এলাকার সৈয়দ হোসেন (৪৫) ও তার মেয়ে ইয়াসমিন (১৭), নাপপুরার মো. হোসেন আহম্মেদ (২৯) এবং তার বোন আমিনা খাতুন (১৬)। তাদের প্রত্যেকের বাড়ি মায়ানমারে।
    কোতোয়ালি মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আউয়াল জানান, নগরীর আমতলা মোড় এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালানো হয়। যাত্রীদের সঙ্গে কথা বললে চারজনের কথা শুনে বোঝা যায় তারা এ দেশের নন। জিজ্ঞাসাবাদে চারজন স্বীকার করেন তাদের বাড়ি মায়ানমারে, ক’দিন আগে তারা বাংলাদেশে পালিয়ে এসেছে।
    টেকনাফে বাংলাদেশ সরকারের আশ্রয়কেন্দ্রে তাদের পাঠানো হবে, জানান আউয়াল। nb.

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: বরিশালে নারীসহ চার রোহিঙ্গা আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান