• Latest News

    হ্নীলায় কিশোরী ধর্ষিত


    কক্সবার্তা ডেস্ক :
    টেকনাফের হ্নীলায় কিশোরী কন্যা ধর্ষণের শিকার হয়েছেন। বিষয়টি প্রকাশ করায় স্থানীয় বিএনপি নেতা কালু কর্তৃক ধর্ষিতাকে মারধর করা হয়েছে। এঘটনায় এলাকায় আলোচনা সমালোচনা চলছে। স্থানীয় সচেতন মহল লম্পট ধর্ষকের শাস্তির দাবী জানিয়েছেন।
    এলাকাবাসী সুত্র জানায়, উত্তর আলীখালী এলাকার নুরুল আলমের কিশোরী মেয়ে পিংকীকে(ছদ্মনাম) একই এলাকার রমিজ আহমদের পুত্র লুতফুর রহমান(২৮) ফুসলিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছেন। বতর্মানে উক্ত কিশোরী ৩মাসের অন্ত:সত্ত্বা বলে হাসপাতাল সুত্র নিশ্চিত করেছেন। দু‘জনই পরস্পর খালাত ভাই-বোন। মায়ের মৃত্যুর পর প্রতিবন্দি বাবার অসহায় মেয়ে দীর্ঘদিন ধরে খালার বাসায়(লুতফুরের ঘরে লালিত পালিত হয়ে আসছে। এসুযোগে বিবাহের আশ্বাসে লুতফুর অবৈধ সম্পর্ক গড়ে তুলে। দীর্ঘ সম্পর্কে একাধিক অবৈধ গর্ভপাতও করে। পরবর্তীতে হাসপাতালে গিয়ে গর্ভে থাকা বাচ্ছা নষ্ট করে ফেলে। এবারে কিন্তু লম্পট লুতফুর আটকে পড়ে। সব ঘটনা আস্তে আস্তে বের হতে থাকে। লুতফুরের পরিবার পিংকী গর্ভবতী হয়নি দাবী করলে স্থানীয় মেম্বারের নেতৃত্বে গ্রামবাসী স্থানীয় ক্লিনিকে এনে পরীক্ষা করেন। সেখানে কর্তব্যরত ডাক্তার পিংকী ৩মাসের গর্ভবতী বলে জানায়। স্থানীয় মেম্বার জামাল হোছাইন সংবাদের সত্যতা নিশ্চিত করেন বলেন, ইতিপূর্বে লুতফুর ৩টি বাচ্ছা নষ্ঠ করেছে। গতকাল হাসপাতালে গিয়ে প্রেগনেন্সি টেষ্ট করা হয়। সেখানে কিশোরী ৩মাসের গর্ভবতীর বিষয়টি আমরা জানতে পারি। জানতে চাইলে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মজিদ বলেন, অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে ধর্ষক যতই প্রভাবশালী হউক না কেন তার শক্ত ব্যবস্থা নেওয়া হবে।c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: হ্নীলায় কিশোরী ধর্ষিত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান