• Latest News

    ব্লাইন্ড ক্রিকেট টুর্ণামেন্টে জাতীয় চ্যাম্পিয়ন কক্সবাজার


    বার্তা পরিবেশক :
    জাতীয় ব্লাইন্ড ক্রিকেট টুর্ণামেন্টে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কক্সবাজার ব্লাইন্ড ক্রিকেট দল। ১৬ জানুয়ারি চট্টগ্রাম এম. এ. আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় চট্টগ্রাম ব্লাইন্ড ক্রিকেট দলকে ৭ উইকেটে হারিয়ে জাতীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে কক্সবাজারের সুনাম বয়ে এনেছে কক্সবাজার বায়তুশ শরফ ব্লাইন্ড ক্রিকেট দল ।
    টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে চট্টগ্রাম ব্লাইন্ড ক্রিকেট দল। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে তারা ১৬২ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৭৬ রান সংগ্রহ করে আরিফ। ১৬৩ রানকে টার্গেট করে ব্যাট করতে নামে কক্সবাজার বায়তুশ শরফ ব্লাইন্ড ক্রিকেট দল। তারা ১৮ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে টার্গেটে পৌছে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৬৬ রান সংগ্রহ করে মো: আবদুল্লাহ জুবায়ের। ৭ উইকেটে জয় লাভ করে কক্সবাজার দল। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয় চট্টগ্রাম দলের সর্বোচ্চ রান সংগ্রহকারি মো: আরিফ।
    চ্যাম্পিয়ন দল কক্সবাজারের খেলোয়াড়দের হাতে চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন। এ সময় অতিথি হিসেবে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ব্লাইন্ড ক্রিকেট কাউন্সিলের সিনিয়র সভাপতি চট্টগ্রাম ব্লাইন্ড ক্রিকেট দলের সভাপতি লায়ন আলহাজ্ব দিদারুল আলম চৌধুরী, বাংলাদেশ ক্রিকেট কাউন্সিলের পরিচালক ও কক্সবাজার ব্লাইন্ড ক্রিকেট দলের সভাপতি শিক্ষাবিদ এম.এম সিরাজুল ইসলাম, টুর্ণামেন্ট সমন্বয়কারি মো: হাফিজুর রহমান, ক্রিকেট কাউন্সিল এর প্রধান নির্বাহী সৈয়দ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো: তাইজুদ্দিন ও কোচ সানোয়ার আহমদ। c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ব্লাইন্ড ক্রিকেট টুর্ণামেন্টে জাতীয় চ্যাম্পিয়ন কক্সবাজার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান