• Latest News

    ভারতে পাচারের সময় শার্শায় ৩ কিশোরী উদ্ধার


    কক্সবার্তা ডেস্ক :
    যশোরের শার্শা সীমান্ত পথে ভারতে পাচারের সময় পাচারকারীদের হাত থেকে তিন কিশোরীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
    উদ্ধার হওয়া কিশোরীদের পুলিশের মাধ্যমে বাংলাদেশ মহিলা আইনজিবী সমিতির কাছে সোপর্দ করা হয়েছে। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
    সোমবার (০৯ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে শার্শার রুদ্রুপুর সীমান্তের বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করেন।
    স্থানীয়রা জানান, রুদ্রুপুর সীমান্ত পথে পাচারকারীরা তিন কিশোরীকে ভারতে পাচারের সময় বিজিবি সদস্যরা খবর পেয়ে পাচারকারীদের হাত থেকে তাদের উদ্ধার করে পুলিশে হাতে তুলে দেয়। পরে পুলিশ তাদের নিজ-নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ মহিলা আইনজিবী সমিতির হাতে সোপর্দ করে।
    শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, ভারতে ভালো কাজের প্রলোভন দেখিয়ে তাদের পাচারের চেষ্টা করা হচ্ছিলো। কিশোরীরা বর্তমানে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর শাখার কাউন্সিলর নুরুন্নাহারের হেফাজতে রয়েছে। nb

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ভারতে পাচারের সময় শার্শায় ৩ কিশোরী উদ্ধার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান