• Latest News

    কুতুবদিয়া তিনদিন ব্যাপি উন্নয়ন মেলা শুরু



    এম.নজরুল ইসলাম, কুতুবদিয়া :
    বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে সামনে রেখে কুতুবদিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বড়ঘোপ ইসলামীয়া ফাযিল মাদ্রাসার মাঠে গতকাল ৯জানুয়ারী (সোমবার) থেকে শুরু হয়েছে উন্নয়ন মেলা। চলবে ১১ জানুয়ারী পর্যন্ত।
    মেলায় অংশ নিয়েছে ত্রিশটির অধিক স্টল। এসব স্টলে প্রদর্শন করা হচ্ছে স্ব-স্ব দপ্তরের উন্নয়নের স্বচিত্র প্রতিবেদন, লিপলেট, হ্যান্ডবিল,পোস্টার ও ফেস্টুন। মেলায় অংশগ্রহণ করেছে কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও। তবে মেলায় বরাদ্দকৃত স্টল জবর দখল হওয়ার অভিযোগও পাওয়া গেছে।
    স্টল জবর দখলে বিষয়ে স্টল প্রস্তুত কমিটির আহবায়ক উপজেলা প্রকৌশলী মুহাম্মদ মহসীন বলেন, স্টল বরাদ্দ দেয়া হয়নি এমন কয়েকটি দপ্তর স্টল দখল করেছে। তাদের বিষয় উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে। bc

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কুতুবদিয়া তিনদিন ব্যাপি উন্নয়ন মেলা শুরু Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান