• Latest News

    নাফনদী থেকে ২ জেলে অপহৃত



    হাফেজ মোঃ কাশেম,টেকনাফ:
    কক্সবার্তা ডট কম।।
    মিয়ানমারের বিজিপি সদস্যরা বাংলাদেশী দুই জেলেকে ধরে নিয়ে গেছে খবর পাওয়া গেছে। তাঁরা হলেন টেকনাফ পৌর এলাকা চৌধুরীপাড়ার মো. আনোয়ার ও আক্তার হোসেন।

    টেকনাফে নাফ নদীতে শনিবার ৩১ ডিসেম্বর সন্ধ্যায় এঘটনা ঘটে।
    এলাকাবাসী সূত্রে জানা গেছে শনিবার বিকেলের হাসান আলীর মালিকাধীন একটি নৌকা নিয়ে ৩ জন জেলে নাফ নদীর হেচ্ছার খালের বিপরীতে মিয়ানমার জলসীমানায় মাছ শিকার করতে যান। সন্ধ্যার দিকে বিজিপির একটি টহল দল তাঁদের ধাওয়া করলে নৌকার মাঝি মোহাম্মদ উল্লাহ নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে আসলেও বিজিপি ওই দুই জনকে ধরে নিয়ে যায়।

    টেকনাফ ২ বিজিবির উপ অধিনায়ক মেজর রাসেল ছিদ্দিকী বলেন বিষয়টি অপহৃত জেলে পরিবারের পক্ষ থেকে এখনো লিখিতভাবে কিছু জানানো হয়নি। তবে স্থানীয় সংবাদকর্মীদের কাছ থেকে শুনেছি, খতিয়ে দেখা হচ্ছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: নাফনদী থেকে ২ জেলে অপহৃত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান