• Latest News

    শহীদের রক্ত বৃথা যেতে পারে না- রামুতে মেহের আফরোজ চুমকি



    খালেদ হোসেন টাপু,রামু:
    কক্সবার্তা ডট কম।।
    রামুতে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করেছিলেন। সেই বঙ্গবন্ধুকে এই বাংলার মাটিতে নিহত হয়েছিল। বাংলাদেশের ইতিহাস অত্যন্ত গৌরবোজ্জ্বল, পাশাপাশি তেমনি ন্যাক্কারজনক ইতিহাস এদেশের। এই মাসেই আমরা বিজয়ের ঝান্ডা উড়িয়েছি। মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ এদেশে শহীদের রক্ত বৃথা যেতে পারেনা।

    শনিবার (৩১ ডিসেম্বর) রাতে রামু মুক্তিযুদ্ধের বিজয় মেলার দ্বিতীয় দিনের স্মৃতিচারণ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি।

    রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের বিজয় মঞ্চের এ স্মৃতিচারণ সভায় সভাপতিত্ব করেন, মুক্তিযোদ্ধা গোলাম কবির মেম্বার।

    'মুক্তিযুদ্ধের বিজয় বীর বাঙালির হাজার বছরের পরাধীনতার প্রতিশোধ' প্রতিপাদ্যে অনুষ্ঠিত মুক্তিযুদ্ধের বিজয় মেলার দ্বিতীয় দিনের স্মৃতিচারণ সভায় শুভেচ্ছা বক্তৃতা করেন, কক্সবাজার-৩ আসনের সাংসদ রামু মুক্তিযুদ্ধের বিজয় মেলা উদযাপন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

    মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় দেশ। জাতির জনক বঙ্গবন্ধু অসাম্প্রদায়িক চেতনার কথা বলে গেছেন। এদেশের মানুষের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে। জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে। প্রতিমন্ত্রী বলেন, উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের সকল স্তরের মানুষ আজ জাতীয় সমৃদ্ধিতে অংশ নিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ সামনে এগিয়ে যেতে হবে।

    বীর মুক্তিযোদ্ধা আওয়ামীলীগ নেতা গোলাম কবিরের সভাপতিত্বে স্মৃতিচারণ সভায় বক্তব্য রাখেন রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহজাহান আলি, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাফর আলম চৌধুরী,মহিলা সম্পাদিকা মুসরাত জাহান মুন্নি, জেলা পরিষদের নির্বাচিত সদস্য চেয়ারম্যান শামসুল আলম, নুরুল হক কোম্পানী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল শর্মা, কক্সবাজার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা, আওয়ামীলীগ নেতা মাষ্টার ফরিদ আহমদ, নুরুল হক, ফতেখাঁরকুলের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, জেলা শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার, ডিপুটি কমান্ডার রনধীর বড়–য়া, কৃষকলীগ নেতা মিজানুর রহমান, শ্রমিকলীগ নেতা ওসমান গনি, জেলা ছাত্রলগি নেতা নুর হোসেন মুন্না, ছাত্রলীগ নেতা আজিজুল হক, মিজানুর রহমান, মোঃ ওয়াহিদ।

    এতে আরও উপস্থিত ছিলেন, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এড, মোজাফ্ফর আহমদ হেলালী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক রুস্তম আলী চৌধুরী, রামু উপজেলা শ্রকিলীগের সভাপতি নুরুল কবির হেলাল, যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, সাংবাদিক খালেদ হোসেন টাপু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক প্রমুখ। স্মৃতিচারণ সভা সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, আওয়ামীলীগ নেতা সৈয়দ মোহাম্মদ আবদুর শুক্কুর, জেলা মৎস্যজীবিলীগের সহ সভাপতি আনচারুল হক ভূট্টো।

    স্মৃতিচারণ শেষে বিজয় মঞ্চে রাত ১০টায় অনুষ্ঠিত সাংষ্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন, আদিত্য সিকদার প্রিন্স, সৈকত শর্মা, চিকু বড়–য়া, সেলিম রেজা, প্রতিভা দাশ, নাজনীন আক্তার মেরী। জয়শ্রী বড়–য়া'র পরিচালানায় দলীয় ও একক নৃত্যানুষ্ঠান। একক সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করেন, তানজিনা সুলতানা, তাজকিয়া ইসলাম বিস্পা, রিয়াদ কালাম রিমু, উৎপল বড়–য়া, অসীম বড়–য়া, টুইংকল, সোহেল রানা, বুলবুল আক্তার, কামাল উদ্দিন। দলীয় সংগীতানুষ্ঠানে অংশ নেয়, কক্সবাজারের সাগর পাড়ে আরশী নগর, কক্সবাজার শিল্পী গোষ্ঠী, জোয়ারিয়ানালার ত্রিদ্বীপ খেলাঘর আসর। সবশেষে অনুষ্ঠিত হয়, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় নাটক 'বর্ণচোরা'।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: শহীদের রক্ত বৃথা যেতে পারে না- রামুতে মেহের আফরোজ চুমকি Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান