টেক বার্তা:
সম্প্রতি মালয়েশিয়ার মালাক্কায় অনুষ্ঠিত হয় স্মার্ট-লেনোভো পার্টনার মিট। বাংলাদেশের লেনোভো পণ্যের পরিবেশক স্মার্ট টেকনোলজিস -এর উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে লেনোভো ব্র্যান্ডের সপ্তম প্রজন্মের ল্যাপটপ বাংলাদেশ মার্কেটে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করার ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিসের পরিচালক জাফর আহমেদ, বিক্রয় ও বিপণন বিভাগের মহাব্যবস্থাপক মুজাহিদ আল বেরুনী সুজন, সার্ভিস বিভাগের মহাব্যবস্থাপক সুজয় কুমার জোয়ার্দার, লেনোভোর ব্যবসায় বিভাগের প্রধান এএসএম শওকত মিল্লাত এবং লেনোভো বাংলাদেশ প্রতিনিধি রাশেদ কবিরসহ আরও অনেকে।