• Latest News

    ‘সিংগাম-থ্রি’তে যেমন দেখাবে অনুপ সিংকে

    বেশ কয়েকবার মুক্তির দিন পেছানোর পর অবশেষে ২৩ ডিসেম্বর মুক্তি পাচ্ছে তামিলের জনপ্রিয় 'সিংগাম' সিরিজের তৃতীয় ছবি। এই সিরিজের নতুন ছবিতে সিংহরূপে দেখা যাবে অভিনেতা ঠাকুর অনুপ সিংকে। সম্প্রতি ছবিতে তাকে কেমন দেখা যাবে সে সম্পর্কে ধারণা দিতে চরিত্রের প্রথম ছবি প্রকাশ করেছে।
    অনুপকে দেখা যায়, হলিউডের হাল্ক চরিত্রের একটি টি-শার্ট পরা অবস্থায়। পেটা শরীরের ছবি দেখে ধারণা করা হচ্ছে এবার জিমনেশিয়ামে অনেক খাটতে হয়েছে তাকে। আর তার ফলও পেয়েছেন।

    'সিংগাম-থ্রি'তে নিজের ফার্স্টলুক টুইটারে প্রকাশ করে অনুপ লিখেছেন, আমি যখন বড় উপলক্ষের জন্য তৈরি হচ্ছি... দিন দিন তা আরও ভালোর দিকে মোড় নিচ্ছে। 'সিংগাম-থ্রি' এখন গর্জনের সময়।

    অনুপ জানান, দ্বিতীয় লুক শিগগিরই প্রকাশ করা হবে।
    সিংগাম সিরিজ তামিল জনপ্রিয় ছবিগুলোর একটি। এতে প্রধান চরিত্রে সুরিয়া প্রধান চরিত্রে অভিনয় করছেন অনুপ। পরিচালনা করেন হরি। ছবিটির প্রচারণায় ব্যাপক পদক্ষেপ নেওয়া হয়েছে। নির্মাতার দাবি, এবার অনেক কিছুই ছবিতে আছে যা তামিল ছবির দর্শকেরা আগে কখনও দেখেননি।
    সুরিয়া ও অনুপ ছাড়াও এ ছবিতে অভিনয় করছেন আনুশকা শেটি ও শ্রুতি হাসান। ছবির সংগীত পরিচালনা করেছেন হ্যারিস জয়ারাজ
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ‘সিংগাম-থ্রি’তে যেমন দেখাবে অনুপ সিংকে Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান