• Latest News

    রোহিঙ্গা বোঝাই আরও ৫টি নৌকা ফেরত



    বাংলা ট্রিবিউন:
    কক্সবাজারের নাফ নদীর জলসীমানার তিনটি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বোঝাই আরও পাঁচটি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। শুক্রবার সকাল ৭টার দিকে এসব নৌকা মিয়ানমারে ফেরত পাঠায় বিজিবি।

    টেকনাফ- ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ জানান, নাফ নদীর জলসীমানা অতিক্রম করার সময় শুন্যরেখা দিয়ে পাঁচটি রোহিঙ্গা বোঝাই নৌকা মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

    এসব নৌকায় ১০ থেকে ১৫জন করে রোহিঙ্গা ছিল। এ নিয়ে গত আট দিনে রোহিঙ্গা বোঝাই ৩৫টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি।

    উল্লেখ্য, গত ৯ অক্টোবর বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের অভ্যন্তরে সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর বেশ কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলার ঘটনা ঘটে। এতে সীমান্ত পুলিশের ৯ সদস্য নিহত হয়। সেই হামলার জন্য রোহিঙ্গা মুসলমানদের দায়ী করে আসছে মিয়ানমারের নিরাপত্তা বাহিনী। এরপর থেকে রোহিঙ্গাদের ওপর নির্যাতন শুরু হওয়ায় সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে তাদের বাংলাদেশে অনুপ্রবেশ অব্যাহত রয়েছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: রোহিঙ্গা বোঝাই আরও ৫টি নৌকা ফেরত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান