আব্দুল মজিদ,চকরিয়া:
বাংলাদেশ জাতীয়তাবাদীদল (বিএনপি) চকরিয়া উপজেলা শাখাকে তৃণমূল পর্যায়ে আরো সুসংগঠিত,গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে উপজেলাধীন ১টি সাংগঠনিক ইউনিয়ন সহ ৪টি ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী জননেতা সালাহউদ্দিন আহমদের পরামর্শক্রমে চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া ও সাধারণ সম্পাদক আনছারুল ইসলাম বাবুল মিয়া কর্তৃক ৮ডিসেম্বর'১৬ইং স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৪টি ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্তির উক্ত ঘোষণা দেওয়া হয়।
কমিটি সমূহের মধ্যে রয়েছে কৈয়ারবিল, বমুবলছড়ি, মানিকপুর এবং সুরাজপুর সাংগঠনিক ইউনিয়ন কমিটি। বিবৃতিতে নেতৃবৃন্দরা আরো জানান, খুব শীঘ্রই এসব ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি ঘোষণার মাধ্যমে প্রত্যেক ইউনিয়নের পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করা হবে।