• Latest News

    শেষ হলো রামুর কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা

    খালেদ হোসেন:
    রামুতে শেষ হয়েছে গ্রামবাংলার ক্রীড়া ঐতিহ্য কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা। চারদিন ব্যাপী এ খেলার শেষদিনে বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত রামুর বাঁকখালী নদী দু'পাড় গ্রামীণ মানুষের মিলনমেলায় পরিণত হয়। ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি পানি সম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের লিখিত বক্তব্য পাঠ করেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান রিয়াজ উল আলম।

    রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা ২০১৬ আয়োজন করে, রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ।
    পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি তাঁর লিখিত বক্তব্যে বলেন, কক্সবাজারের উন্নয়নের সাথে বাংলাদেশের উন্নয়ন ও সম্মান জড়িত। উন্নয়ন মহাপরিকল্পনায় কক্সবাজার উন্নত শহরে পরিণত হবে। অচিরেই কক্সবাজার থেকে কাউয়ারখোপ পর্যন্ত বাঁকখালী নদীর দু'পাড়ে বেড়িবাঁধ নির্মাণ করা হবে। বৃহৎ প্রকল্পটি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে কক্সবাজার ও রামু উপজেলার মানুষকে ভয়াবহ বন্যার কবল থেকে মুক্ত করা হবে।

    রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগীতার সর্বশেষ ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল এমপি বলেন, সাহিত্য,সংস্কতি ঐতিহ্যে ভরপুর পর্যটন শহর রামু উপজেলা। এখানে রয়েছে পর্যটন শিল্পের অপার সম্ভাবনা। গ্রামীণ লোকজ ঐতিহ্যবাহি নৌকা বাইচ খেলা। শত বছর আগে রামু'র বাকখাঁলী নদীতে নৌকা বাইচ খেলা শুরু হয়েছিল। কালক্রমে এখেলা আমাদের ক্রীড়া-সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে। আজকের ফাইনাল খেলায় লাখো মানুষে ঢল দেখে আমি অভিভুত হয়েছি।

    রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগীতা পরিচালনা কমিটির সভাপতি ইউপি চেয়ারম্যান ফরিদুল আলমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি একে আহমদ হোছাইন, রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, রামু উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহজাহান আলী, রামু থানার ওসি প্রভাষ চন্দ্র ধর, চেয়ারম্যান শামসুল আলম, জেলা যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু, গর্জনিয়া চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, চাকমারকুল চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, কাউয়ারখোপ চেয়ারম্যান মোস্তাক আহমদ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল, জেলা স্বেচ্ছাসেবকজলীগ নেতা রুস্তুম আলী চৌধুরী,রশিদ নগর চেয়ারম্যান এমডি শাহ আলম, রাজারকুল চেয়ারম্যান মুফিজুর রহমান, ফতেখাঁরকুলের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, কচ্ছপিয়া চেয়ারম্যান আবু ইসমাঈল নোমান, জোয়ারিয়ানালা চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমদ প্রিন্স,যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়ুয়া, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, আওয়ামীলীগ নেতা মীর কাশেম হেলালী, সৈয়দ মোঃ আব্দুর শুক্কুর, জোয়ারিয়ানালার সাবেক চেয়ারম্যান ফরিদ ভক্ত বাবুল,রামু কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগীতার পরিচালনা কমিটির মহাসচিব আবুল বশর মেম্বার, আব্দুল মালেক চৌধুরী ভুলু, নুরুল আমিন মাষ্টার, আমান উল্লহ, আসাদ উল্লাহ, মহি উদ্দিন, সাংবাদিক খালেদ হোসেন টাপু, অর্পন বড়ুয়া, এমপি কমলের ব্যক্তিগত সহকারী আবু বক্কর ছিদ্দিক, সাইফুল ইসলাম মেম্বার, আব্দুর রহিম মু্িন্স, জাফর আলম মেম্বার, মোর্শেদ আলম মেম্বার, সন্তোষ বড়ুয়া মেম্বার, মাওলানা নুরুল আজিম, ওমর ফারুক মাসুম, গফুর মিয়া, আজিজুল হক, রমজান আলী, মোঃ রফিক ও ফরিদুল আলম প্রমুখ।

    ফাইনাল খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে চ্যাম্পিয়ন ট্রপি লাভ করেন পশ্চিম নোনাছড়ি ভাই ভাই কমিটি। তাছাড়া ২য় নোনাছড়ি নতুন বাহিনী তালেব মেম্বার ও উত্তর ফতেখাঁরকুল মায়ের দোয়া ৩য় স্থান অধিকার করেছেন। ৪দিনব্যাপী এ প্রতিযোগীতায় জেলার বিভিন্ন অঞ্চলের ২৬ নৌকা বাইচ দল অংশ গ্রহণ করেন এবং ফাইনাল খেলায় ২৬ পাড়ি খেলা অনুষ্ঠিত হয়।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: শেষ হলো রামুর কেন্দ্রীয় নৌকা বাইচ প্রতিযোগিতা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান