• Latest News

    চকরিয়ায় স্কুল ছাত্রী নীলা মনি নিখোঁজ


    কক্সবার্তা ডেস্ক:
    চকরিয়া পৌরসভার ২নং ওয়ার্ডের হালকাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী নীলা মনি (৮) নিখোঁজ হয়েছে।

    বৃহস্পতিবার স্কুলে গিয়ে আর বাড়ীতে ফিরেনি লীমা মনি। বিভিন্ন স্থানে খোঁজাখুজির পরও শিশুটির খোঁজ পায়নি স্বজনেরা।

    নীলা মনির মা লায়লা বেগম জানান, বৃহস্পতিবার তার শিশু নীলা মনি যথা সময়ে হালকাকারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। সে দ্বিতীয় শ্রেণিতে পড়ে। সকাল ৯টার দিকে এক মহিলা তাকে ফুসলিয়ে নিয়ে যায় বলে তার সহপাঠিরা জানান। তার মেয়ে নিখোজের খবর শোনার পর স্কুলে ছুটে যান। ওইসময় তার মেয়ে নিখোঁজের হওয়ার খবর শিক্ষকদের জানানো হয়। তাৎক্ষনিক চকরিয়া থানা পুলিশকেও জানানো হয়।

    তিনি আরও বলেন, নীলা মনিকে বিভিন্ন স্থান ও স্বজনদের কাছে খোজ করে পাওয়া যায়নি। এব্যাপারে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
    চকরিয়া থানার ওসি (তদন্ত) কামরুল আজম জানান, দ্বিতীয় শ্রেণির এক ছাত্রী নিখোজের কথা শোনার পর বিভিন্নভাবে খোজ নিচ্ছি।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় স্কুল ছাত্রী নীলা মনি নিখোঁজ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান