হাফেজ মোঃ কাসেম,টেকনাফ:
কক্সবার্তা ডট কম।।
সাগরে মাছ ধরার ট্রলারে গুলিবর্ষনে একজন জেলে গুলিবিদ্ধ হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
মিয়ানমারের নৌ-বাহিনীর গুলিতে আহত মোহাম্মদ আলম (৩০) সেন্টমার্টিনদ্বীপের পুর্ব পাড়া শামসুল আলমের ছেলে।
৩ ডিসেম্বর ভোররাতে সেন্টমার্টিনের অদুরে বঙ্গোপসাগরে এঘটনা ঘটে। টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ জানান বিষয়টি উদ্ধর্তন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে।
রাত সাড়ে ন'টায় সেন্টমার্টিনদ্বীপ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ জানান সেন্টমার্টিনদ্বীপের পুর্ব পাড়ার বাসিন্দা আবদুল হাশিমের পুত্র মোঃ হাশিমের মালিকানাধীন ফিশিং ট্রলার নিয়ে প্রতিদিনের ন্যায় সেন্টমার্টিনের ৬ জন মাঝিমাল্লা সাগরে মাছ শিকারে যায়। এসময় হঠাৎ করে মিয়ানমার দিক থেকে আসা নৌবাহিনীর জাহাজ তাদের লক্ষ্য করে গুলি চালায়। এসময় জেলে মো. আলমের হাতে গুলিবিদ্ধ হন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে প্রেরন করে বিষয়টি সেন্টমার্টিন কোস্টগার্ড ও পুলিশকে অবহিত করেছেন ট্রলার মালিক।