• Latest News

    টেকনাফে ৬ কোটি ৭৫ লাখ টাকার ইয়াবা উদ্ধার



    হাফেজ মোঃ কাশেম:
    কক্সবার্তা ডট কম।।
    টেকনাফ সীমান্তে কোস্ট গার্ড সদস্যরা অভিযান পরিচালনা করে ৬ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ১ লাখ ৩৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে।


    কোস্টগার্ড সুত্রে জানা যায় ৩ ডিসেম্বর রাত আড়াই টার দিকে কোস্ট গার্ডের লে. কমান্ডার নাফিউর রহমানের নেতৃেত্ব একটি দল গোপন সংবাদে প্রাপ্ত খবরের ভিত্তিতে টেকনাফ স্থল বন্দরের উত্তর পাশে সারিয়ং খাল পাশে জঙ্গলে আড়ালে অবস্হান নেয়। এ সময় কোস্ট গার্ড সদস্যরা সন্দেহভাজন কয়েকজনের আনাগোনা দেখে তাদের ধাওয়া করলে পাচারকারী দল কোস্ট গার্ডের অবস্হান টের পেয়ে প্যাকেটে মোড়ানো ইয়াবাগুলো ফেলে অন্ধকারে জঙ্গল দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। পরে কোস্ট গার্ডের সদস্যরা উক্ত স্থানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্হায় ইয়াবার বিশাল চালানটি উদ্ধার করে। উদ্ধার হওয়া ইয়াবাগুলো টেকনাফ মাদকদ্রব্য অধিদপ্তরে হস্তান্তর করা হবে বলে জানা গেছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: টেকনাফে ৬ কোটি ৭৫ লাখ টাকার ইয়াবা উদ্ধার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান