কক্সবার্তা ডেস্ক :
কুমিল্লায় দ্বিতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জসিম নামে এক ধর্ষককে গ্রেফতার করা হয়েছে। জেলার চৌদ্দগ্রাম উপজেলার ৩ নং কালিকাপুর ইউনিয়নের আবদুল্লাপুর গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার চৌদ্দগ্রাম থানায় মামলা দায়েরের পর পুলিশ ধর্ষককে গ্রেফতার করে বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, চৌদ্দগ্রাম উপজেলার আবদুল্লাপুর গ্রামের শফিকুর রহমান ওরফে সবু মিয়ার ছেলে বখাটে জসিম (২৫) একই বাড়ির বাসিন্দা স্থানীয় আবদুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে (৮) গত মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে তার মুরগির ফার্ম দেখানোসহ নানা প্রলোভন দেখিয়ে নিয়ে যায়। পরে ওই ফার্মে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় ধর্ষিত শিশুর বাবা বুধবার চৌদ্দগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে জসিমকে আসামি করে মামলা করেন।
চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল বলেন, ধর্ষক জসিমকে গ্রেফতার করা হয়েছে এবং ওই শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য বৃহস্পতিবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
বিডি২৪লাইভ//ছবি-কক্সবার্তা
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মুরগির ফার্মে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণ, ধর্ষক গ্রেপ্তার
Rating: 5
Reviewed By: Unknown