চকরিয়া প্রতিনিধি :
চকরিয়ায় পঞ্চম শ্রেণির স্কুল ছাত্রীর বাল্য বিয়ে ঠেকালেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বরইতলী ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ডে উপজেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মো.মাহাবুব-উল করিমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ওই ছাত্রীর বিবাহ বন্ধ করে দেন। ওই সময় শিশুর বাবাকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের সাথে থাকা পুলিশ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহাবুবউল করিম জানান, পরীক্ষার ফলাফল বের হওয়ার ঠিক আগ মুহুর্তে লামা উপজেলার বেলাল উদ্দিনের ছেলে রাজমেস্ত্রী লাভু’র সাথে পরিচয় হয় মীর কাশেমের। পরে লাভুর সাথে নিজের মেয়ে মর্জিনার বিয়ের ঠিক করেন পিতা। সোমবার রাতে অনেকটা ধুমধাম করে মেহেদী অনুষ্ঠান করে দুই পরিবার। মঙ্গলবার মীর কাশেমের বাড়িতে বিয়ের অনুষ্ঠান উপলক্ষে খাওয়া-দাওয়ার আয়োজন হয়। শিশু ছাত্রীর বাল্য বিয়ের খবর পেয়ে অভিযান চালায়। এসময় চার ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে মেয়ের বাবা মীর কাশেম উপস্থিত হলে তাকে গ্রেপ্তার করে ওই চারজনকে ছেড়ে দেওয়া হয়। অপ্রাপ্ত মেয়েকে বিবাহপোযুক্ত না হওয়া পর্যন্ত মা জেসমিন আক্তারের জিম্মায় দেওয়া হয়।
ছাত্রীর পিতা মিরকাশেম কে আটক করে ১মাসের সাজা দিয়েছে চকরিয়া নির্বাহী ম্যাজিষ্টেট আদালত।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়ায় বাল্য বিবাহ ঠেকালেন উপজেলা প্রশাসন : পিতার ১মাসের সাজা
Rating: 5
Reviewed By: Unknown