• Latest News

    চকরিয়া ক্যামব্রিয়ানের পরিচালক মাওলানা বাবুল আর নেই, আজ বিকাল ২টায় জানাজা


    চকরিয়া প্রতিনিধি :
    চকরিয়া ক্যামব্রিয়ান স্কুলের ব্যবস্থাপনা পরিচালক,চকরিয়া লামা- আলীকদম রোড় মালিক সমিতির সাবেক সাধারন সম্পাদক, চকরিয়া-কক্সবাজার হাইয়েস মাইক্রোবাস মালিক সমিতির এডহক কমিটির সাবেক সদস্য সচিব শিক্ষানুরাগী, সমাজসেবক ও সফল ব্যবসায়ী আলহাজ মাওলানা রফিকুল হক বাবুল স্ট্রোক করে গতকাল বিকাল ৪টায় কক্সবাজার আল ফুয়াদ খতিব হাসপাতালে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহির রাজিউন। মৃত্যুকালে তাহার বয়স হয়েছিল ৪৮বছর, তিনি স্ত্রী, ২ছেলে, ২মেয়ে সহ অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে যান। আজ ২২ডিসেম্বর বিকাল ২ঘটিকায় কাকারা তাজুল উলুম দাখিল মাদরাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মাওলানা বাবুল উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা নিবাসী মাওলানা আলহাজ রশিদ আহমদের ২য় পুত্র এবং অধ্যাপক রিদুয়ানুল হকের ছোট ভাই। এদিকে মাওলানা বাবুলের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন চকরিয়া ক্যামব্রিয়ান স্কুলের চেয়ারম্যান, চকরিয়া লামা আলীকদম বাস মালিক সমিতির সভাপতি ও পৌর কিচেন মার্কেটের সভাপতি ফরিদ আহমদ, ক্যামব্রিয়ান স্কুলের অধ্যক্ষ মো: মাঈন উদ্দিন মিলকি সহ স্কুলের সকল পরিচালক, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগন। তারা মরহুমের রূহের মাগফিরাত ও বেহেস্তের উচ্চ সম্মান কামনা করেন। অপরদিকে এক বিবৃতিতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ সহ প্রেস ক্লাব নেতৃবৃন্দরা।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়া ক্যামব্রিয়ানের পরিচালক মাওলানা বাবুল আর নেই, আজ বিকাল ২টায় জানাজা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান